তাড়াশে স্বামী পরিত্যাক্তা নারী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের 

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
বৃষ্টির সময় বাড়িতে লোকজন না থাকার সুযোগ নিয়ে স্বামী পরিত্যাক্তা আটাশ বছর বয়সি দুই সন্তানের জননী এক নারীকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশি চাচার বিরুদ্ধে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলেন- শ্রী কৃষ্ণপুর গ্রামের আজম আলী ওরফে কালার ছেলে বেল্লাল হোসেন (৩৫)। বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী কৃষ্ণপুর গ্রামের আটাশ বছর বয়সি দুই সন্তানের জননী এবং স্বামী পরিতাক্তা এক নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন। আর ঘটনার দিন সকালে ওই নারীর দরিদ্র বাবা, মা, আটো চালক এক ভাই কাজ করতে বাড়ির বাহিরে চলে যান। এ কারণে তিনি বাড়িতে একাই অবস্থান করছিলেন। পাশাপাশি দুপুরের দিকে এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে। এ সময় হঠাৎ করে ওই নারীর প্রতিবেশি চাচা বেল্লাল হোসেন স্বামী পরিত্যাক্তা নারীর ঘরে ঢুকে পড়েন। এক পর্য্যায়ে এ নারীকে একা পেয়ে চাচা বেল্লাল হোসেন জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে প্রতিবেশি চাচা চলে যান।
এ দিকে দুপুরে ধর্ষিতার স্বজনরা বাড়িতে ফিওে এলে বিষয়টি তাদেরকে জানান। তখন তার স্বজনরা এ ব্যাপারটি গ্রামের গ্রাম্য প্রধানদেরও জানান। তখন গ্রাম্য প্রধানগণ আইনের আশ্রয় নিতে তাদেরকে তাড়াশ থানায় যেতে বলেন।পরে ধর্ষিতার মা বেল্লাল হোসেনকে অভিযুক্ত করে তাড়াশ থানায় একটি লিখিত এজাহার দাখিল করে।এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বাদীর অভিযোগ আমলে নিয়ে একটি ধর্ষণ মামলা রেকর্ডেও কাজ চলমান আছে। আর মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD