মো. শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে ২০২৬) উপলক্ষে সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী , হাজী মো : আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর সভাপতি, হাজী মো : আব্দুস সাত্তার সিরাজগঞ্জে কর্মরত, সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সকালে হাজী আব্দুস সাত্তার এর নেতৃত্বে হাজার হাজার শ্রমজীবী মানুষ মহান মে দিবস সফল হোক, সার্থক হোক ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে, সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু করে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং বর্ণাঢ্য এই শোভাযাত্রা মতি সাহেবের ঘাট এলাকায় এসে শেষ হয় । দুপুরে সবার জন্য হাজী আব্দুস সাত্তার এর সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং হাজী মোঃ আব্দুস সাত্তার সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক।” শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয় ।
![]()
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com