সিরাজগঞ্জ শহরকে সবুজায়ন করতে ১০০ পামগাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

Spread the love
শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ সকাল থেকে ২.৩০ মিনিট পর্যন্ত নিজ হাতে বৃক্ষরোপণ করলেন মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক, সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মো:আব্দুস সাত্তার।  আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর সৌজন্যে  দিনব্যাপী ১০০ পাম গাছ  রোপন করলেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি বলেন, গাছ  রোপণ সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও এর সওয়াব পাওয়া যাবে। আসুন আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই,। গাছ আমাদের হৃদয় ও মনকে রিফ্রেশ রাখে, ছায়া দেয়, ফুল ও ফল দেয়, তাই  শুধু গাছ রোপণ করলেই চলবে না, নিজের ছেলে/ মেয়ের  মত  যত্ন নিতে হবে। আজকের কর্মসূচি ছিল, শহীদ চান্দু গোল চত্বর থেকে  বাজার স্টেশন পুলিশ বক্স পর্যন্ত রাস্তার আইল্যান্ডে এই ১০০ পাম গাছ নিজ হাতে রোপন করলেন, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক,বিশিষ্ট ব্যবসায়ী  হাজী মো: আব্দুস সাত্তার। তিনি বলেন পর্যায়ক্রমে শহরের  সকল রাস্তায় দৃষ্টি নন্দন বৃক্ষরোপণ করা হবে। উনার এই উদ্যোগে সিরাজগঞ্জ মহল্লাবাসী  মুগ্ধ। এলাকাবাসী বলেন, আব্দুস সাত্তার প্রতিদিন সকালে নিজ অর্থায়নে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তেমনি বৃক্ষরোপণ করে  আরো অনন্য ভূমিকা  পালন করলেন। উনার এই মহতি কাজ সফলতা বয়ে আনুক সবার জীবনে এমনটাই প্রত্যাশা শহর বাসীর।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD