ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে ফারুক হোসেন নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
শনিবার দিবাগত রাত (১৮ এপ্রিল) ১২ টা থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার সিংগাড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ফারুক ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। এসময় সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ফারুক দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা বিভিন্ন সিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুগ্ধ ব্যবসায়ী ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি জব্দ করে তা ধ্বংস করা হয়।
মাসুদ হাসান
ভাঙ্গুড়া, পাবনা।
১৮ এপ্রিল ২০২৬
চলনবিল বার্তা chalonbeelbarta.com