সলঙ্গা আমশড়াতে হেলথ এইড ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক  সেন্টারের  শুভ উদ্বোধন

Spread the love
‎ফারুক আহমেদ : 
সিরাজগঞ্জের সলঙ্গার তিনটি উপজেলার মধ্যবর্তী স্থান তাড়াশ, সলঙ্গা ও ধুবিল টু রামকৃষ্ণপুর আঞ্চলিক সড়কের মেলিত মোহনায় আমশড়া জোরপুকুর বাজারে হেলথ এইড ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের এর শুভু উদ্বোধন  করা হয়েছে। গত মঙ্গলবার  বিকাল সাড়ে ৩ টার সময়  আনুষ্ঠানিকভাবে এলাকার  সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে হেলথ এইড ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ  উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের  ব্যবস্থপনা পরিচালক ইন্জিনিয়ার  শামীম রেজা । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  গাইনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জেন্ট ডাক্তার সাদিয়া হান্নান (নিলয়)।
‎‎রুহুল আমিনের সঞ্চালনায়,  বিশিষ্ট সমাজ সেবক আক্তারুজ্জামান মুক্তার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির  হিসেবে বক্তব্য রাখেন, এম,বি, বি, এস, বি,সি,এস সাস্থ্য কাজিপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার গোলাম রব্বানী খান। ‎‎এসময় উপস্থিত আরো ছিলেন ১ংরামকৃষ্ণপুর ইউনিয়নের সদস্য বাবু আকন্দ , ৩নং ধুবিল ইউনিয়নের সদস্য আতাউর রহমান আলহাজ আকন্দ, সাংবাদিক  ফারুক আহমেদ, আকাশ খন্দকার, মহসিন আলম, হাসপাতালে মালিক ও আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অভিভাবক সদস্য  নার্সির উদ্দিন  প্রমুখ।
‎‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমশড়া জোরপুকুর বাজারের হেলথ এইড ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের উন্নতি ও সকলের মঙ্গল কামনায়  দোয়া মোনাজাত করা হয়।
উক্ত মোনাজাত পরিচালনা করেন, আগরপুর পীর আগর আলী হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসার মুহতামিম ও আমশড়া জোরপুকুর বাজারের জামেমসজিদের পেস ইমাম মাওলানা কামরুল ইসলাম। আমশড়া জোরপুকুর বাজারের হেলথ এইড ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ব্যবস্থপনা পরিচালক জনাব  ইন্জিনিয়ার শাশীম রেজা বলেন, আমাদের হাসপাতালে মনোরম পরিবেশে, বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম  ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সকল প্রকার সেবা প্রদান করা হয় ।আমি আপনাদের সন্তান হিসবে সাহায্যে ও সহযোগিতা চাই। তিনি আরো এই প্রতিনিধিকে বলেন,ব্যবসা নয় সেবাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার সকল শ্রেনীর মানুষকে সাশ্রয়  ও সঠিক সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD