ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান।সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন ও বর্ণিল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা।
উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে সকলের অংশগ্রহণে সার্বজনীনভাবে উদযাপন করতে হবে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com