বড়াইগ্রামে অবৈধভাবে তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Spread the love
নাটোর প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে মজুদকৃত তেল অবৈধভাবে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ফিলিং স্টেশনটির মজুদ থাকা ৩৭০০ লিটার তেলের মধ্যে রাতের অন্ধকারে গোপনে চড়াদামে প্রায় ২৬০০ লিটার তেল বিক্রি করা হয়। পরদিন সকালে মোটর সাইকেলে ও বিভিন্ন যানবাহনে তেল দেওয়ার কথা থাকলেও তেল নেই বলে সাফ জানিয়ে দেন তেল পাম্প কর্তৃপক্ষ। পরে তেল না পেয়ে স্থানীয় জনগণসহ মোটর বাইকাররা মিলে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এবং তেল পাম্প কর্তৃপক্ষের যথেষ্ট অনিয়ম থাকায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এধরনের অনিয়ম রোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন এলাকাবাসী।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD