সিংড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

Spread the love

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলার ১০০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ ও ১৫ কেজি করে সার, ১০০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ ও ১৫ কেজি করে সার এবং ২৪০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল,উপজেলা বি এনপির সাবেক সদস্য  খায়রুজ্জামান সিটু সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD