ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া পৌরসভার কলেজ পাড়া মহল্লায় হলের সড়কের বৃষ্টি হলে এভয়ে পানি জমে থাকে টানা অনেক সময় ধরে। পানি বের করার চেষ্টা করছেন একজন আর সড়কে পানি থাকা দোকানে সিড়ি বেয়ে হেটে চলছেন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভার কলেজপাড়ায় সড়ক পথের হাল দশা বেহাল বলা চলে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের মূল শহরের কলেজপাড়া মহল্লার সড়কটিতে বড় ছোটো গর্ত হয়েছে। এক কালে খোয়ার ঢালাইের সড়কটি এখন দেখে মনে হয় এটি কাচা সড়ক পথ। বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে। চলাচলে বেশ কষ্ট হয় বলে জানা গেছে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থায় সহজে পানি নিষ্কাশন হয় না। উল্লাপাড়া পৌরসভার পুরো কলেজপাড়া মহল্লায় প্রায় একশো পরিবারের বসবাস আছে। অনেকগুলো বহুতলা ভবন এবং একতলা পাকা ও আধাপাকা বাড়ীতে পরিবারগুলো বসবাস করছেন। এর মধ্যে বহু পরিবার ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানা গেছে। কলেজপাড়া মহল্লার গোলবার হাজীর বাড়ী থেকে বড় পুকুর অবধি একটি সড়ক পথ রয়েছে। এসড়কের মাঝ থেকে পিয়ার মাহমুদের বাড়ী হয়ে জয়দেব সড়ক অবধি আরেকটি সড়ক পথ আছে। কলেজপাড়া মহল্লা পৌরসভার মূল শহরের পুরানো বসতি এলাকা বলা চলে। সরেজমিনে ঘুরে দেখা ও জানা গেছে সড়ক দুটির দুপাশে বসবাসে বহুতলা অনেকগুলো ভবন গত কয়েক বছরে নির্মাণ হয়েছে। এর পেছনে মহল্লায় বসবাসে নতুন ও পুরানো বহু বসতবাড়ী আছে। গত দুদিন আগে সরেজমিনে গিয়ে দেখা গেছে সড়ক দুটির বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে আছে। বৃষ্টির পর সড়ক থেকে পানি নেমে যাওয়া কিংবা শুকিয়ে যেতে অনেক সময় লাগে বলে জানানো হয়। শহরের মধ্যে হলেও কলেজপাড়া মহল্লায় যাত্রী নিয়ে কোনো রিকসা ভ্যান চলাচল করে না । এমন যে সহজে কোনো রিকসা ভ্যান চালকেরা মালামাল নিয়ে যেতে চান না। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সহজে পানি নিষ্কাশন হতে পারে না বলে জানা গেছে। পুরো ড্রেনে পানি জমে থাকে । এলাকার বসতিদের অনেকেই কলেজপাড়া মহল্লার সড়ক পথ নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পৌরসভা কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনকারীরা হলেন মো. মাহমুদুল হাসান , আঃ মজিদ , প্রণব কুমার সরকার , বিদ্যুৎ কুমার সাহা , আশুতোষ সাহা , দুলাল কুমার দত্ত , আলহাজ শাহ আলম , ডা. মো. আলতাফ হোসেন , রতন সাহা , মনজুরুল ইসলাম জুয়েল , ফরহাদ আলী। আবেদনের পর পৌরসভা থেকে দেখে গেলেও নির্মাণ কাজ বাস্তবায়ন কোনো কিছুই করা হয়নি বলে জানা গেছে
চলনবিল বার্তা chalonbeelbarta.com