ভাঙ্গুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান।
এ সময়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা ক্তার, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম, দৈনিক সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রায়হান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে।
মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD