মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১টি পিকআপ জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৫ মার্চ ২০২৬ দুপুর ১৩.২০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হড়িণচড়া বাজার সংলগ্ন নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১৭৫ বোতল স্কাফসহ(ঊংশঁভ) ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্কাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও নগদ ২,৩৯০/- টাকাসহ  ০১টি পিকআপ জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আব্দুল গফুর(৪৩), পিতা-মৃত সিরাজুল হক, সাং-বেগমপুর বিলপাড়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা।

৩।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্কাফ বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে গাড়ীতে বহনপূর্বক দেশের বিভিন্ন জেলায় স্থানান্তর করে আসছে।৪।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD