বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

Spread the love
তাড়াশে কৃষকের পুকুর ও ফসলি জমির মাঠে সেচ নিয়ে সহোদর ভাইয়ের দ্বন্দ্ব
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পুকুর ও ফসলী জমিতে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের সহোদর দুই ভাইয়ের। প্রায়ই এ নিয়ে হয় কথা কাটাকাটি। গত বুধবার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হয় দুই ভাইয়ের মধ্যে মারামারি। পরে মারামারি বিষয়টি তাড়াশ থানায় পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ নিয়ে রইচ উদ্দিন ওইদিন বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করলে ছোট ভাই মো. মজনু ৭দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেন। আর গত শুক্রবার রইচ উদ্দিনকে তার বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের ঘরে মৃত্যু অবস্থায় দেখেন পরিবার। যা পরিকল্পিতভাবে হত্যার করা হয়েছে বলে দাবী করেন পরিবার।
তাড়াশ থানা পুলিশ জানায়, ময়না তদন্তে পেলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD