তাড়াশ প্রতিনিধি :জ্বালানী তেলের অভাবে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি- ১ এর অধিনে থাকা তাড়াশ জোনাল অফিসে মাঠ পর্য্যায়ে গ্রাহক সেবায় নিয়োজিত কর্মচারী ও কর্মকর্তাদের দিবারাত্রী ব্যবহার্য আটটি মটর সাইকেলের ছয়টিই তিন দিন যাবত বন্ধ আছে। এতে করে প্রত্যন্ত এলাকার গ্রাহকদের বিদ্যুত সংক্রান্ত নানা সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি জ্বালানী তেলের অভাবে চলাচল করতে না পারা মটর সাইকেলের অভাবে সঠিক সময়ে গ্রাহকদের কাজ করাও সম্ভব না হওয়ায় গ্রাহক সেবা চরমভাবে বিঘিœত হচ্ছে।
অবশ্য, সংশ্লিট সুত্রে আরো জানা গেছে, জ্বালানী তেলের চাহিদা চেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেলার কেন্দ্রিয় উল্লাপাড়া অফিসে তেলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আর রোববারের মধ্যে চাহিদার বিপরীতে মটর সাইকেল চালানোর জ্বালানী তেল পেট্রোল না পেলে অবশিষ্ট দুটি কাজে নিয়োজিতদের ব্যবহার্য দুটি মটর সাইকেল তেলের অভাবে বন্ধ হয়ে গেলে সঠিক সময়ে গ্রাহক সেবা দেও্রয়া আরো কঠিন হয়ে পড়বে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি- ১ এর অধিনে থাকা তাড়াশ জোনাল অফিস সুত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের এ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ৭০ হাজার ২০৯ জন বিভিন্ন শ্রেণির বিদ্যুত গ্রাহক আছেন। যাদের নানা বিদ্যুত সংক্রান্ত সেবা দিতে জেনাল অফিসের কর্মচারী ও কর্মকর্তারা দিবারাত্রী আটটি মোটর সাইকেল ব্যবহার করে দুর-দুরান্তের গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। কিন্তু জ্বালানী তেল পেট্রোলের অভাবে গত তিন দিন হলো এ অফিসের ব্যবহার্য আটটি মটর সাইকেলের ছয়টিই বন্ধ হয়ে গেছে। বাঁকী দুটি রোববার পর্যন্ত সঞ্চিত পেট্রোলে চলতে পারে এমনি ভাষ্য সংশ্লিটদের।
আর সংশ্লিটদের তথ্যে আরো জানা গেছে, এ অফিসে প্রাত্যাহিক কাজে ব্যবহার্য আটটি মটর সাইকেলের জন্য জ্বালানি হিসেবে ১৫ থেকে ২০ লিটার পেট্রোল প্রয়োজন পড়ে। কিন্তু বর্তমানে জ্বালানি তেল পেট্রোলের মজুদ না থাকায় জ্বালানী সংকটে থাকায় ছয়টি মটর সাইকেল বন্ধ রাখা হয়েছে। এতে করে সঠিক সময়ে কর্মচারী- কর্মকর্তারা সেবাস্থলে পৌছাতে না পাড়ায় গ্রাহক সেবায় বিঘœ ঘটছে বলে নাদোসৈয়দপুর এলাকার গ্রাহক আমিনুল হক জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, শুক্রবার তাঁর এলাকার একটি বৈদ্যুতিক ফেজ বিকল হয়। যা মেরামতের জন্য তাড়াশ জোনাল অফিসে অভিযোগ করার পর তা সারতে প্রায় ছয় ঘন্টা অপেক্ষা করতে হয়। কিন্তু এ দুরত্বে আগে দেড় দুই ঘন্টায় এ ধরনের সেবা পেতাম।জ্বালানী তেলের অভাবের বিষয়টি স্বীকার করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি- ১ এর অধিনে থাকা তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আজিজুল ইসলাম জানান, জ্বালানী তেলের চাহিদা চেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেলার উল্লাপাড়া
চলনবিল বার্তা chalonbeelbarta.com