হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।গত (২৫ মার্চ ২০২৬) বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের নির্মম হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ – ৩( রায়গঞ্জ, তাড়াশ, সলংগা )আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ভিপি আইনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধার আহবায়ক মো আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মো আব্দুল রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আবু সাইদ মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুল সালাম, উপজেলা নির্বাচন অফিসার মো গোলাম আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আপেল মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো রবিন আহমেদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স. ম. আফসার আলী সরদার,উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো জয়নাল আবেদীন, তাড়াশ পৌর বিএনপি সাবেক আহবায়ক তপন গোস্বামী, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মো সাইফুল খন্দকার প্রমুখ।এসময় বক্তারা বলেন, গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এ দিবস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া জরুরি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com