হোসাইন আহমাদ:
গত (০২/০৩/২৬) সোমবার জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সিরাজগঞ্জ কর্তৃক সিরাজগঞ্জ পৌরসভাস্থ সয়াধানগড়া এলাকায় “ধানসিঁড়ি ” দই ঘর এন্ড বেকারিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ফ্রিজে সংরক্ষিত খাদ্যে লেবেল না থাকা, লেবেলহীন রং ও ফ্লেভার খাদ্যে সংযোজন, পোড়া তেল ব্যবহার, ক্রয়কৃত পণ্যের চালান সংরক্ষণ না করা, বাধ্যতামূলক BSTI লাইসেন্স না থাকা, মোড়ককৃত খাদ্যপণ্যে যথাযথ লেবেল না দেওয়া ইত্যাদি অনিয়ম পরিলক্ষিত হয়। যার ফলে প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ।
সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ আতিকুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার, সিরাজগঞ্জ। জনাব শেখ মঞ্জুর আলম, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, সিরাজগঞ্জ সদর। জেলা পুলিশ সিরাজগঞ্জ এর একটি টিম ও অন্যান্য সাপোর্ট স্টাফবৃন্দ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com