হোসাইন আহমাদ:
গণভোট ২০২৬ উপলফক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন’ দেশব্যাপী উপজেলা পর্যায়ের “সুজন বন্ধু প্রশিক্ষণ ” এর আয়োজন করে । তারই অংশ হিসেবে গত ( ২৯ শে জানুয়ারি) বৃহস্পতিবার সিরাজগঞ্জের খোকশাবাড়ী শার্প ট্রেনিং সেন্টারে ” সুজন বন্ধু প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয় । এতে সিরাজগঞ্জের ০৯ টি উপজেলা থেকে ০২ জন করে মোট ১৮ জন ফ্যাসিলিটিটর ( ভলান্টিয়ার ) অংশগ্রহণ করেন। মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া , অক্ষর জ্ঞানহীন মানুষদের গণভোট সম্বন্ধে বিশদ ব্যাখ্যা দেওয়া । সর্বোপরি নারী / পুরুষ সবাই কে গণভোট এর গুরুত্ব বোঝানো ও গণভোটে হ্যাঁ/ না ভোট দিতে সহযোগিতা করাই ” সুজন বন্ধু ” এর কাজ , বলে মন্তব্য করে প্রশিক্ষকগণ । সকাল ০৯ ঘটিকা থেকে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলে । প্রশিক্ষণ পরিচালন করেন, জনাব শওকত হোসেন, সভাপতি “সুজন” সিরাজগঞ্জ জেলা শাখা ,জনাব আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক “সুজন ” সিরাজগঞ্জ জেলা শাখা ,জনাব গোলাম মোস্তফা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটর “সুজন ” সিরাজগঞ্জ জেলা শাখা , সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com