তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে জরিমানা

Spread the love
হোসাইন আহমাদ,  পৌর প্রতিনিধি , তাড়াশ
তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ  করে।গত (১ ফেব্রুয়ারি)  রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জুয়েল রানা (২৫)। তিনি পাবনা জেলার বেড়া থানার দয়রামপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নজরুল ইসলাম।
অভিযানকালে বালু মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন।
এ সময় অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি অক্ষত অবস্থায় মালিকের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় পুকুর খননের সঙ্গে জড়িত হলে দ্বিগুণ জরিমানা করা হবে—এ মর্মে কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD