তাড়াশ জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

Spread the love

পৌর প্রতিনিধি, তাড়াশ:
শান্তি ও স্থিতিশীলতার আহবানে সিরাজগঞ্জের তাড়াশে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত( ২৪শে জানুয়ারি ২০২৬)  শনিবার তাড়াশ পৌর সদরের হেলিপ্যাড ( (ঈদগাহ)  মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় । জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর  অংশ হিসেবে দেশব্যাপী উপজেলা  এবং পৌরসভা  ভিত্তিক জনসভা বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি মূল দল ও সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । তাড়াশ উপজেলা জাকের পার্টির আয়োজনে এ জনসভা ও র‍্যালিতে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি জনাব আলমগীর হোসেন।অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাকের পার্টি নেতা  কর্মীরা নীতি আদর্শ ও সততার সাথে চলে। জাকের পার্টির কোন কর্মী নেতা কেউ কোন দুর্নীতি, অর্থ কলংকারী ও অপকর্মের সাথে জড়িত নয়। তিনি আরোও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্যা চেয়ারম্যানের আদর্শ, জাকের পার্টির আদর্শ প্রত্যেকটা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগনকে বুঝতে হবে শান্তির জায়গা আস্থার জায়গা এই জাকের পার্টি। মানুষকে চেনাতে হবে জাকের পার্টি কি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্ট মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশে শান্তি ও দূর্নীতি মুক্ত দেশ গঠনের সুযোগ দিন।
সকল মানুষকে জাকের পার্টি ছায়াতলে আসার আহ্বান জানান।সভায়  আরো বক্তব্য রাখেন যুক্তফ্রন্ট সিরাজগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা সিনিয়র যুক্তফ্রন্ট তারাপদ হলদার, হিন্দু ভক্তফ্রন্ট সভাপতি উত্তম দেব, উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক আব্দুল হান্নান সহ জাকের পার্টির মূলদল,সকল সহযোগী সংগঠনের ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ। সভায় বক্তারা চলমান পরিস্থিতি তুলে ধরে জনজীবনে অস্থিরতা, শঙ্কা ও অনিশ্চয়তা নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন ও যথাযথ বিচার ও  একটি স্থিতিশীল বাংলাদেশের অগ্রযাত্রায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।  অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD