হোসাইন আহমাদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সম্মানিত ইমাম ও এনজিওদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে তাড়াশ উপজেলা প্রশাসন। গত (১৩/১/২০২৬) মঙ্গল বার সকাল ১০:০০ঘটিকায় প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) জনাব নুসরাত জাহান এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় আসন্ন গণভোটে হ্যা/না এর বিষয়ে স্পষ্ট তথ্য জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানানো হয় । এসময় মতবিনিময় সভার সভাপতি জনাব নুসরাত জাহান ( ইউ এন ও ) বলেন , “সুন্দর দেশ গড়তে ইমাম , স্বেচ্ছাসেবী ও এনজিও কর্মীদের আরো এগিয়ে আসতে হবে । মসজিদে , ওয়াজ মাহফিলে এবং বিভিন্ন পাবলিক প্লেসে গণভোটে হ্যা ভোটের পক্ষে প্রচারনা চালানোর বিকল্প নেই ” । এ ছাড়াও বক্তব্যে তিনি অবাধ, সুষ্ঠ, ও সুন্দর নির্বাচন আয়েজনে সবার সহযোগিতার আহ্বান জানান । ইমাম, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ও পরামর্শ তুলে ধরার মধ্য দিয়ে মতবিনিময় সভা সমাপ্ত হয় ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com