শরীফ খন্দকার:
চলনবিল অঞ্চলে বিশেষ করে তাড়াশের আশেপাশে এলাকায় ব্যাপক হারে পাখি শিকারের মহাউৎসব চলছে এ ব্যাপারে উপজেলা প্রশাসন
সহ সর্বস্তরের সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এভাবে পাখি শিকার করলে জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা কঠিন হয়ে পড়বে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতি সাধন হবে। আসুন আমরা সবাই মিলে পাখি শিকারীদের সামাজিকভাবে বয়কট করি।
গত দুদিন আগে খালখুলা, তাড়াশ, সিরাজগঞ্জ থেকে ৬ টি দেশীয় ঘুঘু পাখি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে আজ তাড়াশ উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল চত্ত্বরে ছয়টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ বাদল মিয়া ভেটেনারি সার্জন প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল তাড়াশ। ভেটেনারি ঔষধ ব্যবসায়ী জনাব মোঃ হীরা সরকার, ইউনুস মেম্বার, ভিলেজ ভিশনের প্রতিনিধি বিলকিস ,জামিলা খাতুন,তামিম ভিলেজে ভিশনের পরিচালক শরীফ খন্দকার।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com