Oplus_16908288

সিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ড

Spread the love
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অভিযানে ডেভিল হান্ট, পেশাদার চোর, মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২জনকে মাদক মামলায় কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডেভিল হান্টে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩), পৌরসভার গাইন পাড়া মহল্লার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), গাইন পাড়া মহল্লার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টার পাড়ার সম্পা চৌধুরী, কলেজ পাড়ার মাদক মামলায় শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গাঁজাসহ গোডাউনপাড়া মহল্লার মো. জিসান (২১), মাদক মামলায় শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী, মাস্টার পাড়ার মো. হাবিল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এর ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিন কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড করা হয়।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ২ জন পেশাদার চোরসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD