রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামে প্রবীন (১৯) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে রায়গঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com