ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া উপজেলাঃ
সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে নির্বাচন থেকে সরে যেতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। তিনি উল্লাপাড়া আসনে এনসিপি থেকে শাপলা কলি মার্কায় মনোনয়ন পেয়ে ভোটের মাঠে বেশ আলোচনায় এসেছিলেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। দলীয় সিন্ধান্তে তিনি উল্লাপাড়া আসনে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এনসিপির সাথে জামায়াত সহ ৮ দলের জোট হয়েছে, ইতিমধ্যে জোটগতভাবে এনসিপি প্রার্থী ঘোষণা করেছে, সেখানে উল্লাপাড়ার প্রার্থী প্রীতির নাম নেই।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা যুবশক্তির মূখ্য সংগঠক মেহেদী হাসান বলেন দলের সিন্ধান্ত অনুযায়ী উল্লাপাড়ায় আমাদের প্রার্থী নির্বাচন করবেন না।
চলনবিল বার্তা chalonbeelbarta.com