নির্বাচনী নিউজ
শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ৩টি আসনে যাচাই-বাচাই শেষে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে ৭টি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। যাচাই-বাচাইয়ে স্বাক্ষরে ক্রটি ও কাগজপত্রে গরমিল থাকায় নাগরিক ঐক্যের প্রার্থী নাজমুস সাকিব ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপির কারণে জনতার দলের প্রার্থী সোহেল রানা ও কাগজপত্রে গরমিল থাকায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কাগজপত্রে গরমিল থাকায় খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ সরকার ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আগামীকাল রবিবার বাকি ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে বলে নির্বাচন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈধ্য প্রার্থীতার সমর্থক ও ভোটারদেরকে উৎফুল্ল্য পরিবেশ বিরাজ করতে দেখা যায়। সিরাজগঞ্জ ১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শায়খ ড. প্রফেসর মাওলানা আবদুস সামাদের প্রার্থীতা বৈধ্য ঘোষনা করা হয়। তারপর থেকে ভোটারদের মধ্যে দাড়ি পাল্লার গণজোয়ার হৈ হুল্লাসে সিরাজগঞ্জের সব জায়গায় মেতে উঠে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com