নাটোর প্রতিনিধি:
 নাটোরের বড়াইগ্রামে ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা তাকওয়া ফুডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক এবং ওই কোম্পানির এসআর নিহত হয়।
নিহতরা নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফরজ আলী ছেলে ড্রাইভার সোহাগ হোসেন ও টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওয়াহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন খবর পেয়ে কাভার্ডভ্যান ও নিহতদের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ReplyReply allForward