খালেদা জিয়ার মৃত্যুতে তাড়াশে বিএনপির দোয়া মাহফিল 

Spread the love
তাড়াশ  প্রতিনিধি :
ছবি: প্রতিনিধি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা  বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ২টায় তাড়াশ পৌর এলাকার শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সভাপতি স.ম আফসার আলী, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপি সাবেক সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সবুজ, বিএনপি নেতা রেজাব আলী আকন্দ, দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে দলীয় কার্যালয় সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।দোয়া মাহফিলে নেতারা  বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে উপজেলা বিএনপির পক্ষ থেকে ৭ দিনব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহণ, দোয়াসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।’
মতামত লিখুন:

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj

🔝

close

আরও দেখুন
অর্থনীতি

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD