মোঃ আব্দুল আজিজ (ভাঙ্গুড়া)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বাদল আকন্দ।
শুক্রবার সকাল ১১ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা করেন। পদত্যাগের কারণ হিসাবে তিনি নিজের পারিবারিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও তিনি বর্তমান পরিস্থিতির বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি থেকে পদ ত্যাগের সিদ্ধান্ত নেন বলে তিনি জানান।
ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে তিনি সম্পৃক্ত হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাদল আকন্দ বলেন আগামীতেও কোন রাজনীতি করার ইচ্ছা নাই।
ReplyReply allForward
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com