হোসাইন আহমাদ:
সম্প্রতি সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে । জানা যায় গত (২৭/১২/২০২৫) শনিবার তাড়াশ সদর মার্কাজ জামে মসজিদে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে । এ ব্যাপারে কথা বলতে গেলে মসজিদের পেশ ইমাম মাওলানা হোসাইন আহমাদ জানান, গত শনিবার ফজরের নামাজ আদায় করে আনুমানিক ভোর ০৭ টার দিকে মুসল্লিরা মসজিদ ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে । তিনি আরো জানান মসজিদে নির্ধারিত সময়ে নামাজ আদায় শেষ হলেও পরে আসা লোকদের নামাজ আদায় করার সুবিধার্থে মসজিদ কিছুক্ষণ খোলা রাখা হয় । তারই পরিপ্রেক্ষিতে সেদিন ও মসজিদ খোলা রাখা হয় । এরপর সকাল ৮ টার দিকে মসজিদের খাদেম মনিরুজ্জামান মসজিদে প্রবেশ করে ২টি দানবাক্স তালা ভাঙ্গা অবস্থায় এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে বিষয়টি সবাইকে অবহিত করেন। মসজিদের সেক্রেটারি আলহাজ্ব শিহাব উদ্দিন জানান, দানবাক্স দুটিতে প্রায় তিন হাজার টাকার উপরে ছিল । ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম গর্হীত কাজ জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে । অনেকেই মন্তব্য করছেন ” চোরে না শুনে ধর্মের কাহিনি ” । আবার কেউ কেউ বলছেন, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার কথা ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com