ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মোঃ ওমর ফারুক রানা (৫৭) নামে এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ।শুক্রবার রাত ৯টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চৌবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের মৃত মোকছেদের ছেলে ও ভাঙ্গুড়া পৌর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
জানা যায়,গত ১১ মে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওমর ফারুক রানাকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তিনি পাবনা-৩ এন এমপি মকবুল হোসেন ও তার সন্তান উপজেলা আওয়ামী লীগের সাধারণ গোলাম হাসনাইন রাসেলের অত্যন্ত কাছের ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়।এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওমর ফারুক রানাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

চলনবিল বার্তা chalonbeelbarta.com