নাটোর প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বনপাড়া বাইপাস চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বড়াইগ্রাম উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‌্যালিতে উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ মাহবুবুর রহমান গাজী, সহ-সভাপতি শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব প্রাং, প্রচার সম্পাদক কাউসার আহমেদ শিমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
ReplyReply allForward