বিজয়ের চেতনায় আলোকিত পাঠাগার

Spread the love
শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি | :
মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, বই বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।আজকে ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ২টায় পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুহাম্মদ আলমগীর হোসাইন। পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব মো. আলী হাসান–এর প্রাঞ্জল ও সুশৃঙ্খল সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সমাজসেবক সৈয়দ বুলান্দ আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসের স্মারক। এই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে পাঠাগার ও বইয়ের ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা লেখক তরুণ আলোচক ও গবেষক মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধ ধারণ করে একটি আলোকিত সমাজ গঠনে পাঠাগারভিত্তিক শিক্ষা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আবু বাসার, গোলাম মোস্তফা, আ. খালেক, হাফেজ হেলাল উদ্দিন, মো. ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD