ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Spread the love
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া,চাটমোহর ফরিদপুর) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, পাবনা জেলা জামায়াতের সহকারী তারবিয়াত সেক্রেটারি মাওলানা আলী আছগর। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহির উদ্দিন,চাটমোহর উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ তোরাপ আলী বিশ্বাস, পাবনার জেলা জামায়াতের টিম সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাফিনুল ইসলাম, ফরিদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু তালেব ও অধ্যক্ষ হালিম মাজাহার নুর।মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD