আশরাফুল ইসলাম আসিফ :
সিরাজগঞ্জের তাড়াশে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ) বিকেল ৩ টায় ১নং তালম ইউনিয়ন পরিষদ হলরুমে দৈনিক সবুজ বাংলা পত্রিকার পরিবারের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সবুজ বাংলা পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম আসিফ এর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান , তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, সপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, ১নং তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিন, তালম ইউনিয়নের ভুমি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, তালম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইসাহাক আলী মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবনেতা আশরাফুল আলম, তালম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন,কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান নিরব,ছাত্রদলের মহাসিন হাসান জয়, সকল ইউপি সদস্য সাংবাদিক শরিফ আহম্মেদ, সাব্বির মির্জাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com