আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখল

Spread the love
মেহেদী হাসান রায়গঞ্জ ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখল ও ঘর উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী।উপজেলার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ এলাকার বাসিন্দা মোছা. শিউলী খাতুন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দেওভোগ মৌজার আরএস খতিয়ান নম্বর ২০৭-এর অন্তর্ভুক্ত আরএস দাগ নম্বর ২১৫-এর মোট জমির মধ্যে কাতে পশ্চিম ছামের ৫৩ শতাংশ এবং কাতে দক্ষিণ ছামের ২৬ শতাংশসহ মোট ৫৯ শতাংশ জমি মোছা. শিউলী খাতুনের পৈতৃক ও নিজ নামে ক্রয়কৃত সম্পত্তি। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর পরিবার উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার মৃত রহিজ উদ্দীনের ছেলে আব্দুস ছামাদসহ কয়েকজন পূর্বশত্রুতার জেরে উক্ত জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের মাধ্যমে দখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা নানা অজুহাতে বিরোধ সৃষ্টি করে আসছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এছাড়া গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে বাদীপক্ষ নিজ জমিতে গেলে বিবাদীরা সংঘবদ্ধভাবে সেখানে যেতে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বাদী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।
এ বিষয়ে ভুক্তভোগী মোছা. শিউলী খাতুন বলেন, তাঁর নিজ নামে ক্রয়কৃত ও পৈতৃক জমি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের শরণাপন্ন হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস ছামাদ বলেন, উক্ত জমিটি তিনি ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করেন এবং সে কারণেই সেখানে অবস্থান করতে গিয়েছিলেন। তবে আদালতের মাধ্যমে যে রায় হবে, তা মেনে নেওয়া হবে বলেও তিনি জানান।এ প্রসঙ্গে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD