প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। গত ২২ মে ২০২৩ খ্রিঃ তারিখে আসামি মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং-নওপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর এর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের হয়। উক্ত মামলার বিচার কাজ শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩য় দিনাজপুর উক্ত মামলায় অভিযুক্ত মোছাঃ নূরছাপাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোছাঃ নূরছাপা দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, রাত ২২.০০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর যৌথ আভিযানিক দল “দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকা” হইতে একটি অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ নূরছাপাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামি ১। মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং-নওপাড়া, থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুর।
৪।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com