ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম (৬০) নামে নিষিদ্ধ সংগঠন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের জয়নুল আবেদিনের ছেলে ও  ওয়ার্ড আ. লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য। এর আগে গত ১১ মে গভীর রাতে  উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় নিষিদ্ধ  আ. লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা রুজু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জাহিদুলকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

০১৭২৮৩৬৩৬৩১
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD