নাটোর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার আহমেদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ আব্দুল আজিজ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, জোয়াড়ীয়া ইউনিযন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল- আমিন, ইউনিয়নস্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সেলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবীর রান্টু,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকীবসহ ৩ নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।

চলনবিল বার্তা chalonbeelbarta.com