ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা  দিতে চায় না তথ্য 

Spread the love
মো.মাসুদ হাসান , ভাঙ্গুড়া, পাবনা 
নিয়ম মেনে তথ্য অধিকার অনুযায়ী তথ্য চাইলেও সাংবাদিকদের তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ কর্মকর্তা  বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তথ্য চাইলে তিনি বলেন তথ্য অধিকার আইনে নির্ধারিত আবেদন ফরম নিয়ে আসেন তারপর তথ্য দেওয়া হবে ।মঙ্গলবার বেলা ১১টায় ভাঙ্গুড়া প্রাণী সম্পদ কর্মকর্তা  দৈনিক আমার সংবাদের সাংবাদিক চলতি বছরে সেবা সপ্তাহের তথ্য চাইত জান সেবা সপ্তাহের জন্য কত টাকা বরাদ্দ সেটি তার কাছে  হোয়াটসঅ্যাপে জানতে চাইলে  তিনি বলেন  অফিসে আসেন এসে চা খেয়ে যান অফিসে যাওয়ার পরে ফিরিয়ে দেন আর বলেন তথ্য অধিকার আইনে লিখিত দিয়ে তথ্য নিন ।
ভুক্তভোগী সাংবাদিক রবিবারে অফিসে গেলে তিনি বলেন আমি অফিসের কাজে পাবনায় আসছি , তখন ভুক্তভোগী সাংবাদিক বলেন তথ্য অধিকার আইনে ফর্ম পূরণ করে নিয়ে আসছিলাম তথ্যোর জন্য তখন তিনি বলেন ব্যাংক ড্রাফট করে পাবনা জেলা অফিস থেকে তথ্য নিন আমি দিতে পারবো না।এ সময় প্রানী সম্পদ কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ‘এভাবে (তথ্য অধিকার আইনে) তথ্য আমি দিতে পারবো না ব্যাংক ড্রাফট করে পাবনা জেলা অফিস থেকে নিন। চাইলে তিনি বলেন, সেবা সপ্তাহের কোনও তথ্য  দেওয়া যাবে না। আমি দিতে পারি না ব্যাংক ড্রাফট করে জেলা অফিস থেকে নিন।এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  মো.জহুরুর ইসলাম বলেন, ‘তথ্য অধিকার আইনে তথ্য চাইলে অবশ্যই দিতে হবে। তবে কোনও তথ্যের বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলে সেটি লিখিতভাবে জানাতে হবে, ব্যাংক ড্রাফট করে নিতে হবে এটা ঠিক নয় আমি খোঁজ নিয়ে দেখতাছি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD