মেহেদী হাসান (রায়গঞ্জ) :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল ৪টায় ধানগড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তেলিজানা আলিম মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান বদির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীর প্রতিনিধি ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সহ–সভাপতি হাশেম আলী, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুল ইসলাম আলাল প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অসুস্থতার কারণে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। নেতারা তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি–সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারি মাওলানা সদর উদ্দিন।দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলনবিল বার্তা chalonbeelbarta.com