ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ল ৩টি ছাগল

Spread the love
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে ৩টি ছাগল মারা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গুড়া রেলস্টেশনের পশ্চিম পাশে ছাগল ৩টি ছেড়ে দিয়ে স্বামীকে খাবার দেওয়ার জন্য বাসায় গেলে। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া রেলস্টেশন  অতিক্রম করার সময় ৩টি ছাগলকে চাপা দেয়। ছাগল ৩টি ভাঙ্গুড়া শরৎনগর রেললাইনের খালাসি মোঃ আবুল হাশেমের,সে ভাঙ্গুড়া রেলস্টেশনের সরকারি কোয়ার্টারে বসবাস করেন।এবিষয়ে ভাঙ্গুড়া রেলস্টেশনের মাষ্টার মোঃ আব্দুল মালেক বলেন, রেললাইনে গবাদি পশু-পাখি চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দুর্ঘটনা। এতে রেল কর্তৃপক্ষের কিছু করার নেই।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD