গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরিন আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। রোববার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওই আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন তিনি।
এসময় সহকারী কমিশনার (ভ‚মি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহŸায়ক ওমর আলী শেখসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলার চুক্তিবদ্ধ ২৩টি মিল সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে ৭২ মেট্রিক টন ধান ও ১ হাজার ৩২৯ মেট্রিক টন চাল সংগ্রহ করবে। প্রতি কেজি ধানের দাম ৩৪ টাকা এবং প্রতি কেজি চাল ৫০ টাকা ধরা হয়েছে।
২৮ ফেব্রæয়ারী পর্যন্ত এই আমন সংগ্রহ চলবে। ধান সংগ্রহ কার্যক্রম এর আওতায় কৃষকের (এ্যাপস) এ নিবন্ধন করে আবেদন করতে হবে এবং লটারির মাধ্যমে আবেদন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com