স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র নারীদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি রেজ আই হসপিটাল সিরাজগঞ্জ এর উদ্যোগে ও স্থানীয় বেসরকারী সংস্থা পরিবর্তনের আয়োজনে এই বিশেষ চক্ষু শিবির বাস্তবায়ন করা হয়।
গত ২৩ নভেম্বর রবিবার তাড়াশ পৌরসভার কহিত কম্যুনিটি ক্লিনিকে এক দিনের এই চক্ষু সেবা ক্যাম্পে বিনামূল্যে দরিদ্র নারীদের চক্ষু পরীক্ষা, চোখের ছানি অপারেশন , ওষুধ পত্র ও অন্যান্য চক্ষু সেবা প্রদান করা হয়।এ সময় ১২১ জনকে চশমা, ওপিডি ১৯৯ জন এবং ওষুধ দেয়া হয় ১৭৩ জনকে। এছাড়া ছানি অপারেশনের জন্য ৬ জনকে সিরাজগঞ্জ আই হসপিটালে রেফার করা হয়। বিশেষ এই ক্যাম্পে দায়িত্বপালন করেন বিএনএসবি বেজ আই হসপিটালের মোহাম্মাদ আলী তালুকদার(প্যারামেডিক্স), মো. আল আমীন (অপটোমেটিস্ট), মো. তালহা (অর্গানাইজার) এবং আলীমুল বারী ও ছাব্বির হায়দার (এসএলওপি)। এই ক্যাম্প আয়োজনসহ সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের কাজটি করেন পরিবর্তনের উপপরিচালক রোখসানা খাতুন। উল্লেখ্য, পরিবর্তনের কর্ম এলাকায় বিগত কয়েক বছর যাবত অনুরুপ চক্ষু ক্যাম্পের মাধ্যমে সমাজের বিপুল সংখ্যক দরিদ্র ও প্রান্তিক শ্রেণির মানুষকে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 71.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com