মোঃ আব্দুল আজিজ , ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই শের আলম।সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর সারুটিয়ার বাবলুর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হলেন, ভাঙ্গুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মসজিদ পাড়ার রফির ছেলে রিয়াদ (৩০)।
জানা গেছে, ওই এলাকায় গাঁজা গোপন সংবাদ ভিত্তিতে বেচা-কেনার খবর পেয়ে ঈশ্বরদী খ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই শের আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে রিয়াদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পালানোর সময় আঘাত পেয়ে অসুস্থ হয়ে যান,পরে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। কিছুটা সুস্থ হলে ভাঙ্গুড়া থানায় নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তাদের সাথে নিয়ে যান।
এবিষয়ে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অবহত থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com