সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও ভিপি আয়নুলে হকের নেতৃত্বে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তার নিজ নির্বাচনে এলকায় হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
শোডাউন চলাকালে সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির মোনোনীত প্রার্থী ভিপি আইনুল হক বলেন, আমি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিট সরকারের রোষানলে পড়ে অনেক জেল – জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। সেই শৈরাচারি মানবতাবিরোধী অপরাধী পতিত শেখ হাসিনার বিচার হয়েছে। তাই আমরা বিশ্বাস করি তার রায় বাংলার মাটিতে বাংলার মানুষ কার্যকারী করবেই ইনশাল্লাহ। এবং তার ফাঁসির রায় হাওয়াতে দেশ বাসী ন্যায়বিচার পেয়ে খুশি হয়েছে। তাই এখন সময় এসেছে সকল মতামত ভূলে গেয়ে দেশ ও জাতির সার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ও একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করে। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ দেশ গড়ার।
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে গণভোটের দাবি থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিন গণভোটের ঘোষণাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, গত দীর্ঘ ১৬ বছর ফ্যাসিট শৈরাচারি হাসিনার আমলে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। তাই আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মানুুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রাম গঞ্জের মানুষজন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে।ধানের শীষের কর্ণধার রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার অভিবাক ভিপি আয়নুল হক সহস্রআধিক মোটরসাইকেল শোভাযাত্রাটি দেশ বরেণ্য তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে রায়গঞ্জ থেকে শুরু করে তাড়াশ হয়ে সলঙ্গা এসে শেষ হয়। শোডাউনে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার জাতীয়তাবাদী বিএনপির নেতৃবৃন্দ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com