রায়গঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Spread the love

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদ আকন্দ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বায়েজিদ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা যায, গত ২৮ অক্টোবর রাতে একই গ্রামের মৃত আয়ুব আলী আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ প্রেমের প্রলোভন দেখিয়ে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে কয়েক দফা সালিশের মাধ্যমে বিষয়টি ‘মীমাংসাথ করার চেষ্টা করা হয়। কিন্তু ন্যায়বিচারের আশায় তারা শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।অভিযোগের পর থেকেই পুলিশ আসামিকে ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় রায়গঞ্জ থানা পুলিশ।ওসি মাসুদ রানা আরও বলেন, “ভিকটিমের মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে আসামি গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নারী ও শিশু অধিকারকর্মীরা বলেন, “এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধে জড়ানোর সাহস পাবে না।বর্তমানে ধর্ষণের শিকার কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD