সলঙ্গায় চাঞ্চল্যকর আমিরুল হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

Spread the love
সলঙ্গা  প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চাঞ্চল্যকর অটো মিশুক গাড়ি চালক আমিরুল হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটনসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
 জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক হোসেন মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে  হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/ নাজমুল হক, বিপিএম, এএসআই(নিঃ)/ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/জাহাঙ্গীর আলম’সহ একটি চৌকস টিম গঠন করেন। চৌকস টিমটি তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তপূর্বক আসামী সাহেব আলী প্রামানিক(২৫), পিতা-মৃত সোহরাব আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা ও আব্দুল আজিম প্রাং(৩১), পিতা-মৃত আব্দুল বাহের, সাং-ওয়াসিন, থানা-তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো ও সনাক্ত মতে তাদের নিজ নিজ হাতে বের করে দেয়া মোতাবেক ডিসিষ্ট আমিরুলের নিকট হতে লুন্ঠিত অটোভ্যানের ১টি অটোর হ্যান্ডেল, সামনের চাকার কাপ ২টি, মিটার ১টি, নষ্ট হেডলাইট ১টি, ৪০০-১২ সাইজের গাজী টায়ার রিংসহ ৩টি চাকা, লোহার তৈরী অটোগাড়ীর বডি ১টি উদ্ধার করতঃ আজ বুধবার জব্দ করেন। জড়িত আসামী মনিরুজ্জামান সরকার(৪৪), পিতা-মৃত শাহজাহান আলী, সাং-চক নিহাল, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতারপূর্বক তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেয়া মতে ভিকটিমের লুন্ঠিত অটোভ্যানের ৪ টি ব্যাটারী JINDING POWER PLUS কোম্পানীর 6-EV-12V ব্যাটারী ০৩টি এবং H-POWER PLUS কোম্পানীর 6-DGA-300-12V ব্যাটারী ১টি উদ্ধার করে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীগণ নিজেদের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় এবং গ্রেফতারকৃত ৩জন আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD