মনোনয়ন পেলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাঙ্গুড়ায় আনন্দ মিছিল

Spread the love
মোঃ আব্দুল আজিজ ,ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল,কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় মনোনীত প্রার্থী নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় শরৎনগর বাজার উপজেলা বিএনপির কার্যালায়ের সামনে থেকে ভাঙ্গুড়া পৌর বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ নেতৃত্বে পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ বরাত আলী,মোঃ মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ ফরিদুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হুমায়ুন কবির,পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ নাছির উদ্দিন,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ লিখন সরকার প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD