সলঙ্গায় ২৯০ পিচ মাদকসহ আটক ১

Spread the love
 সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় রাধানগর এলাকা থেকে ভয়াবহ মাদক ২৯০ পিস বুপ্রেনরফিনসহ ফিরোজুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। রবিবার (২ নভেম্বর) রাত ১২ টার দিকে জেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।আটক মাদক কারবারী ফিরোজুল ইসলাম সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় নঁওগা থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা একতা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারী ফিরোজুল ইসলামকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় ২৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন জব্দ করা হয়।তিনি আরও বলেন, একজন পেশাদার মাদক কারবারি ফিরোজুল ইসলাম। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে তিনি জানিয়েছেন। আটক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD