তাড়াশ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে মো: আবু সাইম জেলা ব্যাপী সুপরিচিত একজন বংশীবাদক হিসেবে। জেলা প্রশাসনের অনুষ্ঠান সহ বিভিন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সুনাম অর্জন করেছেন। মো: আবু সাইমের বাড়ি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামে। ভূমিহীন এই বংশীবাদকের দুর্দশার কথা শুনে প্রায় ১৯৯৬ সালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে, তাকে ৬৬ শতক ভূমি স্থায়ী বন্দোবস্ত দেয়া হয়।
সেখানে সে পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করে আসছেন।কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবেশী চিহ্ণিত ভূমিদস্যূ মো: দেলবর হোসেন ও তার ছেলে মো: রাবিক বংশীবাদক মো: আবু সাইম কে ওই ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।
এ কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ধরণের হয়রানী মূলক মামলা ও হামলা অব্যাহত রেখেছেন। এতে করে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। সম্প্রতি নিরাপত্তা চেয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এবং প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি আবেদন করেছেন।এ প্রসঙ্গে বংশীবাদক আবু সাইম বলেন, আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা বিভিন্ন সময় আমাকে নানাভাবে হয়রানী করছে।দেলবর হোসেন বলেন, মূলত: চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। সে এ নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন ।তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com