তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় মাছ বোঝাই পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই নায়েব আলী প্রামাণিক ( ৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দেবীপুর গ্রামের মৃত: রব্বান প্রামাণিকের ছেলে। আজ শনিবার ( ২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার সময় হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা মহিষলুটি মাছের আড়ৎ থেকে একটি মাছবোঝাই পিক-আপ ভ্যান মহাসড়কে উঠার চেষ্টা করলে হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি উল্টে গিয়ে নায়েব আলী কে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হোন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন , ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের হওয়ায় তারা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com